বৃটেনের স্থানীয় সরকার নির্বাচন ২০২৬-এ আবারো চমক দেখলেন বৃটিশ বাংলাদেশি লুৎফুর রহমান। ৭ই মে অনুষ্ঠিত মেয়োরাল নির্বাচনে এসপায়ার পার্টি থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হলেন রাজধানী লন্ডনের অন্যতম বাংলাদেশি ভোটব্যাংক খ্যাত কাউন্সিল টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র।
৭ই মে ভোটগ্রহণ শেষে সবার নজর ছিল টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের দিকে। অবশেষে উচ্ছাস উদ্দীপনা আর প্রতীক্ষার অবসান হলো। মেয়র পদে আবারো বিজয়ী হলেন লুৎফুর রহমান। প্রায় দ্বিগুণ ভোটে বিজয় ছিনিয়ে এনেছেন তিনি। তার প্রাপ্ত ভোট ৩৫,০৬০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা পর্যায়ক্রমে পেয়েছেন ১৯৪৬৪ ও ১৯২২৩ ভোট।
লুৎফুর রহমানের জন্ম বাংলাদেশের সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় । তিনি শৈশবে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। একসময় তিনি লেবার পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ২০১০ সালে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলে মেয়র পদে নির্বাচন করতে লেবার পার্টি থেকে মনোয়নপ্রাপ্ত হন। পরবর্তীতে তার মনোয়ন প্রত্যাহার করা হয়। এসময় তিনি স্বতন্ত্র হয়ে নির্বাচন করে জনগণের সরাসরি ভোটে প্রথম বারের মতো টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের মেয়র নির্বাচিত হন।
পরবর্তীতে ২০১৪ সালে নতুন রাজনৈতিক দল এসপায়ার পার্টি থেকে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। তবে এসময় তার বিরুদ্ধে নির্বাচনের অনিয়মের অভিযোগ ওঠে এবং আদালত কর্তৃক তারা মেয়রশীপ বাতিল করে তাকে পাঁচ বছরের জন্য সকল প্রকার নির্বাচনে নিষিদ্ধ করা হয়। ২০২২ সালে তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে আবার এসপায়ার পার্টি থেকে মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন। ২০২৬ সালেও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচনে প্রায় দ্বিগুণ ভোটে বাজিমাত করে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হলেন লুৎফুর রহমান।
উল্লেখ্য, রাজনীতির বাইরে লুৎফুর রহমান একজন আইনজীবী। আইন বিষয়ে সলিসিটর ডিগ্রী অর্জন করেছেন তিনি এবং সলিসিটর হিসাবে কর্মজীবনে সম্পৃক্ত লুৎফুর রহমান।

মোহাম্মদ নাজিম উদ্দিন
২ মাস আগেআমাদের সিলেটের গর্বিত সন্তান।