লিমন ও বৃষ্টিকে মরনোত্তর ডক্টরেট ডিগ্রি দিলো বিশ্ববিদ্যালয়

ফ্লোরিডা ট্রাজেডি

লিমন ও বৃষ্টিকে মরনোত্তর ডক্টরেট ডিগ্রি দিলো বিশ্ববিদ্যালয়

ফন্ট সাইজ:

নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরনোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৮ মে ২০২৬) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হয়। মিয়ামির বাংলাদেশ কনস‍্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন।

এদিকে শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ এখন দেশে পথে রয়েছে । স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে মরদেহ পাঠানো হয়। এসময় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল কনসাল থোইং এ সেখানে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন।

দুবাই হয়ে শনিবার সকাল ০৮টা ৪০ মিনিটে মরদেহ দেশে পৌঁছাবে। নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সমস্ত ব‍্যয় বহন করছে বাংলাদেশ সরকার।