অবশেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। প্রেসিডেন্টের সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় তার বিদেশযাত্রা দু’দফা আটকে যায় বলে সংবাদমাধ্যমে নিজেই জানিয়েছিলেন তিনি।
সূত্রমতে, চিকিৎসকদের পরামর্শে পূর্বের অস্ত্রোপচারের ফলোআপ হিসেবে যুক্তরাজ্যের ক্যামব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ই মে লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ১৮ই মে সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলোআপ হিসেবে ক্যামব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
প্রেসিডেন্টের সফরসঙ্গীদের মধ্যে থাকছেন তার সহধর্মিণী রেবেকা সুলতানা, পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালের ৩রা মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাতে যান প্রেসিডেন্ট । পরে সেখান থেকে লন্ডনে যান। ১০ দিনের সেই সফর শেষে ১৪ই মার্চ দেশে ফেরেন তিনি। এরপর দীর্ঘ দুই বছর এক মাস ২৫ দিন আর বিদেশ যাওয়া হয়নি তার।
উল্লেখ্য, ২০২৩ সালের ১লা অক্টোবর বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডা. কফিদিস থিওডোরোস-এর তত্ত্বাবধানে প্রেসিডেন্ট বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

Nilima
২ মাস আগেবাহ! চমৎকার! ওনার কাছে তারেক, হাসিনা দুজনেই ভালোবাসার!
ওখান থেকে দাদাবাবুদের বুদ্ধি পরামর্শ, আশীর্বাদ নিয়ে ফিরবেন। ভালোতো, ভালোনা!!!