তিনটি শর্ত মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

তিনটি শর্ত মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ফন্ট সাইজ:

পাকিস্তানকে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে গতকাল লাহোরে জরুরি সভা ডাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাঁচ ঘন্টারও বেশি সময়ের বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আইসিসিকে তিনটি শর্ত বেধে দিয়েছে পিসিবি। একই খবর জানিয়েছে ভারতের আরেকটি গণমাধ্যম হিন্দুস্থান টাইমস, তবে শর্ত তিনটি ভিন্ন।

এনডিটিভির প্রতিবেদনে উঠে আসা শর্ত তিনটি বাংলাদেশকেন্দ্রিক। সূত্রের খবর অনুযায়ী, পিসিবি আইসিসি কর্মকর্তাদের বলেছে বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে হবে, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশগ্রহণ ফি প্রদান করতে হবে এবং ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দিতে হবে। অন্যদিকে, টেলিকম এশিয়া স্পোর্টের বরাতে হিন্দুস্থান টাইমস বলছে, পিসিবির প্রথম শর্ত লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি। আইসিসি থেকে পাকিস্তান বর্তমানে যে অর্থ পায়, সেটি তারা আরও বেশি পরিমাণে চায়। দ্বিতীয় শর্ত, ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ চালু। ২০১৩’র পর থেকে দু’দেশ একে অপরের বিরুদ্ধে কোনো দ্বিপক্ষীয় সিরিজে খেলে না, এবং সেটি ভারতের অনাগ্রহে। পাকিস্তানের চাওয়া, দু’দেশ আবার সিরিজ খেলবে।

২০২৫ এশিয়া কাপে ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্যমূলক হাত মেলানো থেকে বিরত থাকেন। এ ধরনের আচরণ দেখতে চায় না বলে জানিয়েছে পাকিস্তান। এটি তাদের তৃতীয় শর্ত।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন