হরমুজ প্রণালিতে গত রাতে ইরানের পতাকাবাহী বাণিজ্যিক নৌকায় অতর্কিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে দেশটির একজন নাবিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।
এ ছাড়া হামলার কারণে এখন পর্যন্ত চারজন নাবিক নিখোঁজ রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা অনলাইন শুক্রবার এই তথ্য জানিয়েছে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব কাউন্টির গভর্নর মোহাম্মদ রাহমেহের বলেছেন, উদ্ধারকারী একজন নাবিকের মরদেহ উদ্ধার করেছে। এখনো আরও চারজন নিখোঁজ রয়েছে।
গত রাতে হরমুজ প্রণালিতে এবং ওমানে মারকান সাগরে ইরানি জাহাজে রাতভর হামলা চালায় মার্কিন বাহিনী। মেহের নিউজ এজেন্সি জানায়, কার্গো নৌকায় ১৫ জন নাবিক ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আতিক
২ মাস আগেযুক্তরা ষ্ট্রের মাতবরী গুচিয়ে দেওয়ার সময় হয়েছে।