সেঞ্চুরির খুব কাছে গিয়ে আক্ষেপ বাড়ালেন মুমিনুল হক। নার্ভাস নাইন্টির জালে ফাঁসলেন এই টাইগার ব্যাটার। নোমান আলীর স্পিনে এলবিডাব্লিউ হয়ে ৯ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেন মুমিনুল।
উইকেটে বেশ জমে গিয়েছিল নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হকের জুটি। ঠিক তখনই ভাঙল ১৭০ রানের জুটিটা। তবে তার আগে শান্ত ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি করেন। তবে মুমিনুলের সেঞ্চুরি করা হলো না।
সেঞ্চুরি ছোঁয়ার ঠিক পরের বলেই বিদায় নেন অধিনায়ক শান্ত। মোহাম্মদ আব্বাসের বলে চার মেরে সেঞ্চুরি করার ঠিক পরে আউট হন তিনি, বাংলাদেশ তাদের তৃতীয় উইকেট খোয়ায় ২০১ রানে। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে এগোতে থাকেন মুমিনুল। তবে ৭৪তম ওভারের তৃতীয় বলে নোমান আলীর ওভারে কাঁটা পড়েন তিনি। বাঁহাতি স্পিনারের নিচু হয়ে আসা বল এসে লাগে মুমিনুলের প্যাডে। এলবিডাব্লিউর আবেদন করেন বোলার, আম্পায়ারও আঙুল তুলেন। ফলে দলীয় ২৭৬ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে বাংলাদেশের।
নার্ভাস নাইন্টিতে সাজঘরে ফিরলেন মুমিনুল
স্পোর্টস ডেস্ক
অনলাইন
২ মাস আগে
৮ মে (শুক্রবার), ২০২৬, ৫ঃ০৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
