ফ্রি কিক থেকে ডমিনিক সোবোসলাইয়ের দুর্দান্ত গোলে জয়ের অপেক্ষা করছিল লিভারপুল। তবে এরপর যা হলো, অ্যানফিল্ড সেসবের জন্য মোটেই প্রস্তুত ছিল না। দশ মিনিটের মধ্যে ম্যানচেস্টার সিটিকে সমতায় ফেরান বার্নার্দো সিলভা। এরপরই পেনাল্টি পায় সিটিজেনরা। নির্ধারিত সময়ের যোগ করা তৃতীয় মিনিটে সফল স্পটকিকে দলের জয়সূচক গোলটি করেন আর্লিং ব্রুট হালান্দ। ফাঁকা গোলপোস্টে মাঝমাঠেরও পেছন থেকে বল জালে পাঠান সিটির রায়ান শেরকি। তবে বলের পেছনে ছুটতে থাকা হালান্দকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সোবোসলাই, বাতিল হয় শেষ গোলটিও। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় তুলে নেয় সিটি।
ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপার দৌড় থেকে লিভারপুল পিছিয়ে গেছে আগেই। এদিনের হার অলরেডদের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগে খেলার স্বপ্নেও বড় ধাক্কা দিলো। ২৫ ম্যাচে ১১ জয়, ৬ ড্র ও ৮ হারে ৩৯ পয়েন্টে তালিকার ছয়ে রয়েছে লিভারপুল। অন্যদিকে চূড়ায় থাকা আর্সেনালের (৫৬) সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে সিটি। ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট গার্দিওলার দলের।
লিভারপুলের মাঠে নাটকীয় ম্যাচে জয় সিটির
স্পোর্টস ডেস্ক
খেলা
৪ মাস আগে
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬, ১ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
