হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

দেশ জুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশু মারা গেছে। তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ১১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ই মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৭৯ জন। ১৫ই মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ২০৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ জন। এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ হাজার ৯১২ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৮ হাজার ২৩৮ জন।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন