ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে একযোগে স্থানীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ওয়েস্টমিনস্টারের প্রধান দলগুলোর নেতা-কর্মী ও স্থানীয়রা ভোট দেয়া শুরু করেন।
বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ও তার স্ত্রী ভিক্টোরিয়া ভোট দিয়েছেন। আরও ভোট দিয়েছেন রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ। কনজারভেটিভ পার্টির নেত্রী কেমি ব্যাডেনক উত্তর-পশ্চিম এসেক্সের স্যাফ্রন ওয়ালডেনের ক্লেভারিং ভিলেজ হলে স্থানীয় ভোট দিয়েছেন। গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কি ওয়েলসের পেনার্থের সেন্ট অগাস্টিন’স প্যারিশ হলের একটি ভোটকেন্দ্রে ভোট দেন।
এছাড়াও রাজ্যগুলোতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটগ্রহণ চলবে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০ টা পর্যন্ত।
