গণঅধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন আইনজীবী অধিকার পরিষদের সুপ্রিম কোর্ট বার ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ড. শোয়েব মাহমুদ। এছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট খাদেমুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আলমগীর হোসেন দায়িত্ব পেয়েছেন।
বুধবার (৬ মে) আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম নুরে এরশাদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এক বছর মেয়াদি এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সহকারি অ্যাটর্নি জেনারেল আজগারুল ইসলাম রতন, সহ-সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ দিদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুল ইসলাম রুবেল ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ।
এছাড়া, কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট কোহিনুর ইসলাম কনক, অ্যাডভোকেট দিলরুবা পারভীন দীপ্তি ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক।
