মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ও জামুকার ডিজিকে তলব

মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ও জামুকার ডিজিকে তলব

ফন্ট সাইজ:

পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার অ্যাডভোকেট মো. শাহজাদাকে মুক্তিযোদ্ধা হিসেবে আইন অনুসারে তালিকাভুক্তি সংক্রান্ত রায় পালন না করার অভিযোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ ১৯ মে তাদের তলব করেন। এদিন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

অন্যদিকে রিটকারী আবেদনকারী হিসেবে শাহজাদা উপস্থিত ছিলেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করে শাহজাদা জানান, ২০২৩ সালের ১৩ই ফেব্রুয়ারি এক রায়ে হাইকোর্ট তাকে আইন অনুসারে মুক্তিযোদ্ধা গেজেটভূক্ত করতে নির্দেশ দেন। এই রায় ২০২৪ সালের ২৫শে মার্চ তারা রিসিভও করেন। কিন্তু রায় না মানায় ২০২৫ সালে আদালত অবমাননার মামলা করি। আদালত রুলও জারি করেন। সেই রুলের শুনানিতে আজ তৎকালীন সচিব ইশরাত চৌধুরী ও জামুকার ডিজি শাহীনা আক্তারকে ১৯শে মে তলব করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন