মুখ বাঁচানোর চেষ্টায় ট্রাম্প

মুখ বাঁচানোর চেষ্টায় ট্রাম্প

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তি করার জন্য মুখিয়ে আছেন। এই চুক্তির মাধ্যমে মার্কিন নাগরিকদের কাছে মুখ বাঁচানোর চেষ্টা করছেন ট্রাম্প। কেননা ট্রাম্প হরমুজ প্রণালির অবরোধ খুলতে শেষমেশ ব্যর্থ হয়েছেন। একজন বিশ্লেষক কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এসব মন্তব্য করেছেন।

সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিজের তেহরান-ভিত্তিক বিশ্লেষক আলি আকবর দারিনি আল জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন চুক্তি নিয়ে তিনি কোনো আশা দেখছেন না।

তিনি বলেন, ট্রাম্প চীন যাওয়ার আগে কিছু একটা অর্জন করার চেষ্টা করছেন... কিন্তু শক্তি প্রয়োগ করেও তিনি হরমুজ খুলতে ব্যর্থ হয়েছেন।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রে অবস্থিত তেল আবিব লবি ট্রাম্পকে এই ধারণাটি শুনিয়েছিল যে, যদি তেহরানে হামলা চালানো হয়, তাহলে ইরান পিছু হটবে এবং আত্মসমর্পণ করবে। ইরান আত্মসমর্পণ করেনি এবং লক্ষ বছরেও করবে না, বলেন এই বিশ্লেষক।

Mohammad Harun Rashid

২ মাস আগে

ইরানের সাথে আমেরিকার আলোচনা চলাকালীন, হঠাৎ আমেরিকা-ইজরায়েল জোট বিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে ইরানের শীর্ষ নেতাদের হত্যা করেছে। এমতাবস্থায় ট্রাম্প প্রশাসন বিশ্বাসযোগ্যতার সংকটে পড়েছে বোধকরি! ফলে আমেরিকার পশ্চিমা মিত্ররাও মুখ ফিরিয়ে নিয়েছে!

মন্তব্য করুন