সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ

মানবতাবিরোধী অপরাধ

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ

ফন্ট সাইজ:

মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় তাকে ১ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এদিন, প্রসিকিউটশনের পক্ষ থেকে মাসুদ উদ্দিনকে শুক্রবার জিজ্ঞাসাবদের আবেদন করা হয়। পরে মাসুদ উদ্দিন কাঠগড়ায় দাড়িয়ে বলেন, ‘গত কিছুদিন যাবত তাকে ধারাবাহিকভাবে রিমান্ডে নেয়া হয়েছে। সে আর সহ্য করতে পারছে না, তাকে যেনো রোববার বা এর পরে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেয়া হয়।’ তবে এটিতে আপত্তি জানায় প্রসিকিউটর মিজানুল ইসলাম। শুনানি শেষে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ও তাকে ১ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল-২।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন