এপস্টেইনের সুইসাইড নোট প্রকাশ

এপস্টেইনের সুইসাইড নোট প্রকাশ

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের ফেডারেল জজ যৌন পাচার ও শিশু নিপীড়নে অভিযুক্ত জেফরি এপস্টেইনের কথিত আত্মহত্যার নোট প্রকাশ করেছে। যাচাই না করা, তারিখবিহীন এই নোটটি এপস্টেইনের এক কারাসঙ্গীর নিকট ছিলো। মাসব্যাপী তর্কবিতর্কের পর এটি উন্মুক্ত করার সিদ্ধান্ত দেন আদালত।

কোন স্বাক্ষর ছাড়া নোটটিতে বলা হয়েছে, ‘তারা মাসের পর মাস তদন্ত করেছে, কিছুই পায়নি!!! নিজের ইচ্ছেমতো সময়ে বিদায় জানাতে পারাটা দারুণ একটি ব্যাপার। কোন মজা নেই, যথার্থ মূল্য রাখে না!!’ এপস্টেইনের কারাসঙ্গী বলেন, নোটটি জুলাইয়ে এপস্টেইনের একটি ব্যর্থ আত্মহননের চেষ্টার পর তিনি পেয়েছিলেন।

তিনি এপস্টেইনকে আত্মহত্যা থেকে সিপিয়ার দিয়ে বাঁচিয়েছিলেন বলেও দাবি করেন। এর এক সপ্তাহ পর এপস্টেইনকে তার কারাকক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। মেডিক্যাল পরীক্ষায় জানানো হয় তিনি আত্মহত্যা করেছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন