মক্কায় হজ বিষয়ক নিরাপত্তা বাহিনী সুদান, মিশর ও ইয়েমেনের ১০ নাগরিককে আটক করেছে। অভিযোগ, তারা হজের অনুমতি (পারমিট) ছাড়া মক্কায় প্রবেশ এবং সেখানে অবস্থানের চেষ্টা করছিলেন। নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের আটক করে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। সৌদি আরবের সাধারণ জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর সবাইকে আহ্বান জানিয়েছে যে, ২০২৬ সালের হজ মৌসুমে হজ সম্পর্কিত সব বিধি ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, কোনো ধরনের বিধি লঙ্ঘন করলে আইনি শাস্তি দেয়া হবে। এছাড়া তারা নাগরিক ও প্রবাসীদের অনুরোধ করেছে, যদি কেউ হজ বিধি লঙ্ঘন দেখতে পান, তাহলে তা রিপোর্ট করতে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার নির্দেশ দেয়া হয়েছে।
