খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইমন হোসেন (২৫)। উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ বাড়ির সামনে হাঁটাহাটি করছিলেন ইমন হোসেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে সমস্ত দ্বিপাক্ষিক বিষয় সমাধানে ভারত প্রস্তুত : রনধীর জয়সোয়াল
পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধারসহ ঘটনাটির বিস্তারিত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
