বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বাপশক) অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাহবুব-কিবরিয়া পরিষদের প্রার্থী মোঃ গোলাম মাহবুব (প্রধান, প্রশাসন বিভাগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প) সভাপতি এবং এ.টি.এম. গোলাম কিবরিয়া (প্রধান, প্রশাসন বিভাগ, বাপশক, ঢাকা) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
একই পরিষদ থেকে সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন, অর্থ সম্পাদক মাসুদ রানা মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামসুদ্দোহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মুন্সি মাকসুদ রানা (নাসিম), দপ্তর সম্পাদক মারুফ হোসেন, তথ্য ও প্রকাশনা সম্পাদক মোঃ সোলায়মান মিয়া এবং নারী বিষয়ক সম্পাদক মোছাঃ রোজিনা পারভীন নির্বাচিত হন।
এছাড়া কার্যকরী পরিষদ সদস্য হিসেবে মোঃ হাবিবুর রহমান, মাসুদ আল আজাদ, মোঃ আবু তাহের ও মোঃ আলতাফ হোসেন নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে মোঃ আজিবর রহমান মোল্লা এবং সদস্য পদে সৈকত আহমেদ বিজয়ী হন। নির্বাচনে বাপশকের প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কমিশনের আওতাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভোটাধিকার প্রয়োগ করেন। আগামী দুই বছরের জন্য নবনির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে।
