ইশানের ব্যাটে টর্নেডো, বল হাতে ইমরানের ভেলকি

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬

ইশানের ব্যাটে টর্নেডো, বল হাতে ইমরানের ভেলকি

ফন্ট সাইজ:

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিভা অন্বেষণ কর্মসূচির ষষ্ঠ দিনে চট্টগ্রাম ও ময়মনসিংহে অনুষ্ঠিত পৃথক দুটি ম্যাচে ব্যাট ও বলের লড়াইয়ে নজর কাড়লেন ইভান রায়হান ইশান ও ইমরান খান। চট্টগ্রামের বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে টর্নেডো বইয়ে দেন কোতোয়ালি শিক্ষা থানার ওপেনার ইভান রায়হান ইশান।

সানসাইন গ্রামার স্কুলের অষ্টম শ্রেণীর এই ছাত্র মীরসরাই উপজেলার বোলারদের তুলোধুনো করে মাত্র ৪২ বলে খেলেন ১১০ রানের  দানবীয় ইনিংস। ১২টি বিশাল ছক্কা ও ৭টি চারের মারে সাজানো এই ইনিংসে ভর করে কোতোয়ালি নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের পাহাড় গড়ে। জবাবে মীরসরাই উপজেলা মাত্র ৪৭ রানেই গুটিয়ে গেলে বিশাল জয় পায় কোতোয়ালি। উদীয়মান এই ব্যাটার ব্যবসায়ী রায়হান চৌধুরীর পুত্র।

এদিকে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে বল হাতে আগুন ঝরিয়েছেন ত্রিশাল উপজেলার পেসার ইমরান খান। গফরগাঁও উপজেলার বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে ইমরান এক অভাবনীয় স্পেল উপহার দেন। মাত্র ২ ওভার বল করার সুযোগ পেয়ে ৪ রান খরচায় তিনি প্রতিপক্ষের ৫টি উইকেট তুলে নেন। ইমরানের এই বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করেই গফরগাঁওকে ১৬ রানে হারিয়ে জয় তুলে নেয় ত্রিশাল উপজেলা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন