নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে যেতে দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে যেতে দিলেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে যে‌তে দেয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার সময়ে এভিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তে এ ঘটনা ঘ‌টে।

প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যম‌কে ব‌লেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসা থেকে সকালে রওনা হয়ে এক্সপ্রেসওয়ের পথে কারওয়ান বাজারের কাছে হঠাৎ গাড়ির লুকিং গ্লাসে দেখেন যে বহরের পেছনে একটি অ্যাম্বুলেন্স রয়েছে।

ইস্তস্ত করছে এগোবে কি এগোবে না। প্রধানমন্ত্রী এটা দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে নির্দেশ দেন যেন দ্রুত অ্যাম্বুলন্সেটিকে যেতে দেয়া হয়। প‌রে বহর থামিয়ে অ্যাম্বুলন্সটিকে যেতে দেয়া হয়।

ট্যাগসমূহ: