ইউনিফর্ম পরে গেলে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

ইউনিফর্ম পরে গেলে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

ফন্ট সাইজ:

মিরপুর ও সিলেটে আসন্ন বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমী শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৮ই মে থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন। বুধবার (৬ মে) বিসিবির পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগের কথা জানানো হয়। মূলত গ্যালারিতে তরুণ দর্শকদের উপস্থিতি বাড়াতে এবং ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিসিবি জানিয়েছে, বিদেশের মাটিতে পাকিস্তান সিরিজে লাল-সবুজ প্রতিনিধিদের লড়াই সরাসরি দেখতে হলে শিক্ষার্থীদের নিজ নিজ স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরে আসতে হবে।

সঙ্গে প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) বহন করতে হবে।
শুধু সাধারণ স্কুল শিক্ষার্থীরাই নয়, এই সুবিধার আওতায় থাকছে ক্রিকেট কোচিংয়ে থাকা ক্ষুদে ক্রিকেটাররাও। ১৫ বছরের কম বয়সী এবং বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত খেলোয়াড়রা বিনামূল্যে গ্যালারিতে প্রবেশ করতে পারবে। তবে তাদের ক্ষেত্রেও নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক বা জার্সি পরে আসা বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ৮ই মে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ই মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন