এবার কোরবানির পশু ঘিরে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার সকালে রাজধানীর গাবতলীতে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আশ্বস্ত করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে এটুকু নিশ্চয়তা দিতে পারি যে, রাস্তাঘাটে যারা কোরবানির গরু বা পশু নিয়ে যাওয়া-নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না।’
চাঁদাবাজির কোনো ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে উল্লেখ করেন তিনি।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) দায়িত্ব পালন করবে। প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে—বিজিবিও (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হবে।’
