গতকাল কমার পর আজ বাড়লো সোনার দাম

গতকাল কমার পর আজ বাড়লো সোনার দাম

ফন্ট সাইজ:

দেশের বাজারে গতকাল দাম কমার পর আজ বাড়লো সোনার দাম। ভরিপ্রতি সর্বোচ্চ দাম ২ হাজার ১৫৮ টাকা বেড়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায় দাঁড়িয়েছে। আজ বুধবার সকাল ১০টায় এ নতুন দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সর্বশেষ গতকাল সোনার দাম কমানো হয়েছিল। গতকাল ২ হাজার ১৫৮ টাকা দাম কমানো হয়েছিল। আজ দাম ঠিক সেই পরিমাণ বাড়ানো হলো।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন