গত এপ্রিল মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত ও ৭০৯ জন আহত হয়েছেন। বুধবার সকালে দুর্ঘটনার এই পরিসংখ্যান প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
৪৬৩টি দুর্ঘটনায় নিতদের মধ্যে ৫৩ জন নারী ও ৪৮ শিশু রয়েছে।
এই সময়ে দেশে সাতটি নৌ দুর্ঘটনা ঘটেছে। এতে চারজনের মৃত্যু ও ১১ জন আহত হয়েছেন। রেল পথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু ও ১৭ জন আহত হয়েছেন। তবে সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে মোটরসাইকেল।
দেশির ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

saon
২ মাস আগেDriver-der Uchit Bus, Train, Truck er Speed ''komanoo".
Matal, Unexpert Driver der ''Baad'' dewa Uchit.