র‌্যাঙ্কিংয়ে বড় লাফ সুলতানার

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ সুলতানার

ফন্ট সাইজ:

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারলেও আইসিসি’র সর্বশেষ নারী টি-টোয়েন্টি প্লেয়ার র‌্যাঙ্কিংয়ে সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে একাধিক নারী ক্রিকেটার র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। সবচেয়ে বড় চমক দেখান সুলতানা খাতুন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক লাফে ৪৮ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন তিনি।

লঙ্কানদের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা। আইসিসি’র হালনাগাদে ব্যাটারদের তালিকায় ১০ ধাপ এগিয়ে তিনি এখন ৩৭তম স্থানে অবস্থান করছেন। দিলারা আক্তারেরও উন্নতি হয়েছে। ৫ ধাপ এগিয়ে বর্তমানে ৫৫তম স্থানে অবস্থান করছেন এ ব্যাটার।

অলরাউন্ডার স্বর্ণা আক্তার ১৯ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় যৌথভাবে ৬২তম স্থানে রয়েছেন। অন্যদিকে, বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বড় ফায়দা লুটেছে শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। তিনি পেছনে ফেলেছেন ভারতের দীপ্তি শর্মা ও অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনারকে।

বোলারদের তালিকায় আতাপাত্তু এগিয়েছেন ৩ ধাপ (৪১তম)। এ ছাড়া শ্রীলঙ্কার হর্ষিতা সামারাবিক্রমা (২০তম) এবং ইমেশা দুলানিও (৪৯তম) ব্যাটিং র?্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন। টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে র?্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ের পর পাকিস্তানের সিদ্রা আমিন তিন ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন