মমতা পদত্যাগ না করলে পশ্চিমবঙ্গে কী হবে?

মমতা পদত্যাগ না করলে পশ্চিমবঙ্গে কী হবে?

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় মুখমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, আমি হারিনি, তাই রাজভবনে যাবো না। আমি পদত্যাগপত্রও জমা দেবো না।

বিধানসভা নির্বাচনে হারার পর বিদায়ী মুখ্যমন্ত্রী রাজভবনে রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দিতে যায়। মমতা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছেন। মমতা প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমারকে এই নির্বাচনের খল- -নায়ক হিসেবে আখ্যা দিয়েছেন।
এখন প্রশ্ন উঠেছে, বিধানসভা নির্বাচনের পর একজন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে রাজি না হলে কী ঘটবে। এনিয়ে ভারতের সংবিধানে কী বলা হয়েছে।

দেশটির সংবিধানের ১৬৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাজ্যপালের মাধ্যমে মুখ্যমন্ত্রী নিযুক্ত হবেন। এরপর অন্যান্য মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপালের দ্বারা নিযুক্ত হবেন। এসব মন্ত্রী রাজ্যপালের সন্তুষ্টি সাপেক্ষে পদে অধিষ্ঠিত থাকবেন।
একইভাবে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে পারবেন। তবে এই পন্থা যেন স্বেচ্ছাচারী পদক্ষেপ না হয়ে ওঠে, তার জন্য বিভিন্ন সুরক্ষাব্যবস্থা রয়েছে।

দেশটির সুপ্রিম কোর্টের একাধিক রায়ে এনিয়ে ব্যাখ্যা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্যপালের ক্ষমতা প্রাথমিকভাবে মন্ত্রী পরিষদের সহায়তা ও পরামর্শ থেকেই উৎপত্তি।

বিধানসভার মেয়াদ চলাকালীন যদি রাজ্যপাল একজন মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলেন এবং সেই পদের জন্য আরেক প্রার্থীকে আমন্ত্রণ জানাতে চান তাহলে এক্ষেত্রে আস্থা ভোটের আয়োজন করতে হবে। সেখানে প্রতিটি পক্ষ বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার চেষ্টা করবে।

সেক্ষেত্রেও যদি সমাধান না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন (অনুচ্ছেদ ৩৫৬) জারি করা যেতে পারে।
তাই মমতাকে রাজ্যপাল পদত্যাগের কথা বলতে পারেন। এ ছাড়া মুখ্যমন্ত্রী হিসেবে মমতার মেয়াদও প্রায় শেষের দিকে। দেশটির নির্বাচন কমিশনের মতে, পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী ৭ মে।

তাই এই তারিখের পরেই রাজ্যপালকে নতুন বিধানসভা গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে। এর অর্থ হচ্ছে, নতুন বিধায়কদের শপথ নিতে হবে এবং একটি নতুন সরকার নির্বাচিত হতে হবে।
বিজেপি আগামী ৯ মে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের কথা জানিয়েছে।

Badsha

২ মাস আগে

Momota bandhapadhay can not fail thus election.It is BJP policy how possible she will fail

মন্তব্য করুন