মোদিকে ধন্যবাদ জানালেন বিজয় থালাপতি

মোদিকে ধন্যবাদ জানালেন বিজয় থালাপতি

ফন্ট সাইজ:

অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া তামিলনাড়ুর সুপারস্টার বিজয় থালাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। এ ছাড়া কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও ধন্যবাদ জানান তিনি।

এনডিটিভি অনলাইন বলছে, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে সর্বোচ্চ ১০৮টি আসন পাওয়ায় তাকে অভিনন্দন জানান মোদি ও রাহুল। এর জবাবেই তিনি দুই নেতাকে ধন্যবাদ জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিজয় লিখেছেন, শুভেচ্ছা জানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। আমাদের জনগণের কল্যাণই আমাদের একমাত্র লক্ষ্য।

এ ছাড়া তিনি আরও লিখেন, রাজনীতির ঊর্ধ্বে আমরা রাজ্যের অগ্রগতি এবং তামিল নাড়ুর জনগণের কল্যাণে মনোনিবেশ করবো। এই প্রচেষ্টায় আমরা কেন্দ্রীয় সরকারের সমর্থন প্রত্যাশা করি।

তবে বিজয়ের টিভিকে সর্বোচ্চ ১০৮টি আসন পেলেও সরকার গঠন করতে তার দলকে আরও ১০টি আসনের প্রয়োজন। তাই রাজ্যটিতে জোট সরকার গঠন করতে পারেন বিজয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন