মমতাকে বরখাস্ত করুন: হিমন্ত শর্মা

মমতাকে বরখাস্ত করুন: হিমন্ত শর্মা

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করার সিদ্ধান্তকে কেবল একটি উপায়ে মোকাবিলা করা যায় বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

তিনি মমতাকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মমতা পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করুন, বাংলা তাকে অনেক দিন ধরে সহ্য করেছে।

এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন নোংরা খেলা খেলেছে।

সাংবাদিকদের মমতা বলেন, আমি হারিনি, তাই রাজভবনে যাব না। আমি পদত্যাগপত্রও জমা দেব না।

গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তাদের ওয়েবসাইটে দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ২০৭ আসনে জয় পেয়েছে। অন্যদিকে মমতার তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮০টি আসন।

রাজ্যটিতে সরকার গঠন করতে হলে ১৪৮টি আসনে জয় পেতে হয়।
এদিকে বিজেপি আগামী ৯ মে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান করবে বলে জানিয়েছে। রাজ্যটিতে এবার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিজেপির শুভেন্দু অধিকারী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন