নারায়ণগঞ্জের মাদকবিরোধী এক অভিযানে দিনে-দুপুরে তিন র্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে শহরের মাসদাইর বাজার বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এছাড়া গুরুতর আহত এস আই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে র্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান।
স্থানীয়রা জানায়, দুপুরে তিনজন র্যাব কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে তথ্য সংগ্রহের জন্য শহরের বয়ালিয়া খাল এলাকায় যায়। এ সময় কয়েকজন সন্ত্রাসী অতর্কিত র্যাব কর্মকর্তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে তিনজন র্যাব কর্মকর্তা আহত হয়।
তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, তিনজন র্যাব কর্মকর্তা তথ্য সংগ্রহের জন্য গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে।

আহমেদ
২ মাস আগেআইনশৃঙ্খলা বাহিনীর উচিত সারা দেশে অভিযান চালিয়ে মাদকের গডফাদারদের গ্রেফতার করা।