ডিজিএফআই’র আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর

ফন্ট সাইজ:

রাজধানীর কোতয়ালী থানার একটি হত্যা চেষ্টা ও সহিংসতার মামলায় এজাহারভুক্ত আসামী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেফতার দেখিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের (৬১) বর্তমানে অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানার মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়।

আবেদনে বলা হয়, চলতি বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া এ মামলায় উক্ত আসামির সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে এবং তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা চলাকালীন সময়ে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচির সময় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি আহত হন, যাদের মধ্যে একজন গুরুতর আহত হয়ে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন