সামরিকভাবে নেয়া পদক্ষেপের একটি সারসংক্ষেপ মঙ্গলবার (৫ মে) প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইরান থেকে ছোড়া ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের অনলাইন প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ইরানের এসব হামলায় তিন জন আহতের খবরও জানিয়েছে আরব আমিরাত।
রিপোর্টে বলা হয়েছে, আরব আমিরাত বেশ কয়েকটি হামলার তথ্য জানিয়েছে। তার মধ্যে ফুজাইরাতে ইরানের ড্রোন হামলায় তিন জন ভারতীয় আহত হয়েছেন।
আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত হামলায় ২২৭ জন আহত হয়েছে। সেই সঙ্গে নিহত হয়েছে তিন জন।
তবে ইরানের রাষ্ট্রীয় টিভি অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাতে জানায়, আরব আমিরাতে হামলার কোনো পরিকল্পনা আমাদের নেই।
আরব আমিরাতে ইরানের হামলা, হরমুজ প্রণালিতে ইরানের ছয়টি নৌযান ধ্বংস ঘিরে মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে।
