দেশের বাজারে ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা দাম কমে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকায় দাঁড়িয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা।
আরও পড়ুন:
বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে সমস্ত দ্বিপাক্ষিক বিষয় সমাধানে ভারত প্রস্তুত : রনধীর জয়সোয়াল
এ ছাড়া ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে সোনার দাম বেড়েছিল ২ হাজার ১৫৮ টাকা। সেদিন সকালে সমপরিমাণ দাম কমেছিল।
