জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে সোমবার নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ সংক্রান্ত গেজেট প্রকাশের সিদ্ধান্ত অনুমোদন করে ইসি। আজ এই গেজেট প্রকাশ করা হলো।
জামায়াত জোটের পাওয়া ১৩টি নারী আসনের মধ্যে জোটের ১২ প্রার্থী শপথ নেন। তবে এই জোট থেকে মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে জোটের এক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ে বাতিল হয়। নির্ধারিত সময়ের পরে যাওয়ায় জোটের আরেক প্রার্থী নুসরাতের মনোনয়ন প্রথমে গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়, পরে তা বৈধ হয়।

Lutfor
২ মাস আগেলেখাপড়া জানা লোকগুলো যে বাংলাদেশকে কিভাবে উদ্ধার করছে??!
তা বর্তমান অবস্থা দেখেই বোঝা যায়????