তৃণমূল থেকে পদত্যাগ বিবেক গুপ্তের

তৃণমূল থেকে পদত্যাগ বিবেক গুপ্তের

ফন্ট সাইজ:

দলের পরাজয়ের দায় দিয়ে তৃণমূল কংগ্রেসের সব পদ থেকে পদত্যাগ করেছেন দলটির জোড়াসাঁকোর সাবেক বিধায়ক বিবেক গুপ্ত। তৃণমূলের হিন্দিভাষী সেলের দায়িত্বে ছিলেন তিনি। দলের ওই শাখার চেয়ারম্যানও ছিলেন তিনি। এবারের ভোটে অবশ্য টিকিট পাননি।

সোমবার গভীর রাতের দিকে সমাজমাধ্যমে পোস্ট করে পদত্যাগের ঘোষণা করেন তিনি। বিবেক লিখেছেন, দলীয় নেতৃত্বের তরফে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছেন। ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, জোড়াসাঁকোতে তৃণমূল এবার প্রার্থী করেছিল বিজয় উপাধ্যায়কে। তিনিও পরাজিত হয়েছেন। পাঁচ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপির বিজয় ওঝা। এর পরে রাতেই সমাজমাধ্যমে পোস্ট করে দলের সব পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন বিবেক। পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুরের হিন্দিভাষী এলাকায় সন্তোষজনক ফল করতে পারেনি তৃণমূল। পতন হয়েছে জোড়াফুল শিবিরের।

এ অবস্থায় সোমবার রাতেই সমাজমাধ্যমে বিবেক লিখেছেন, ২০২৬ সালের ভোটে দলের ফলের সম্পূর্ণ দায় নিচ্ছি আমি। দলের একজন নেতা হিসাবে আমি আমার ব্যর্থতা মেনে নিচ্ছি। তাই দলের সব পদ থেকে ইস্তফা দিলাম এবং নেতৃত্বের নির্দেশের জন্য অপেক্ষা করছি। এর পরে দ্বিতীয় একটি পোস্টে জোড়সাঁকোবাসীর উদ্দেশেও বার্তা দিয়েছেন বিবেক।

তিনি লিখেছেন, জোড়সাঁকোর মানুষ তাদের মতামত স্পষ্টভাবে জানিয়েছেন। বিজয় ওঝাকে আগামী ৫ বছরের জন্য জোড়াসাঁকোর সেবা কারার সুযোগ দিয়েছেন। আমি আশা করি তিনি মানুষের সেবা করবেন এবং তাদের জীবন আরও উন্নত করবেন। ২০২১-২০২৬ সাল পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে জোড়াসাঁকোর মানুষের সেবা করেছি। আজ জোড়াসাঁকোর বিধায়ক হিসাবে আমার দায়িত্বের মেয়াদ শেষ করলাম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন