রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার বিকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রাজু হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, নির্বাচন কমিশনার একেএম মিজানুর রহমান মুকুল, এসএম বাবুল বাবর, মনির হোসেন বাবুল, রহমত উল্যা পাটোয়ারী, সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর। নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারী ও পাটোয়ারী হোসেন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ-আলম, সহ-সাধারণ সম্পাদক ইকবাল খন্দকার শান্ত, কোষাধ্যক্ষ মো. পারভেজ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক কনক মজুমদার, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান, মাসুদ রানা মনি ও আফরোজা রহমান রাঙ্গা প্রমুখ।
রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
