ধান গবেষণা ইনস্টিটিউটে নতুন ডিজি’র যোগদান, পাল্টাপাল্টি বিক্ষোভ

ফন্ট সাইজ:

গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক নিয়োগকে কেন্দ্র করে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। নিয়োগ বাতিলের দাবিতে এক পক্ষ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে। অন্যদিকে একই নিয়োগ ও সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করছে আরেক পক্ষ। এতে দিনভর বন্ধ থাকে স্বাভাবিক কার্যক্রম। এই অবস্থায় ক্যাম্পাসে পুলিশসহ বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে গুরুত্বপূর্ণ এই গবেষণা প্রতিষ্ঠানে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। নতুন ডিজি তার দপ্তরে যোগদান করার আগে দুপুরে কয়েকটি দপ্তরের তারা খুলে দেয়া হয়। পরে ডিজি তার কার্যালয়ে যোগ দিতে গেলে দুই পক্ষের মধ্যে চরম হট্টগোল শুরু হয়। দুই পক্ষের মধ্যে কয়েক দফা হাতাহাতি হয়।

সোমবার সকাল থেকেই দুই পক্ষ মহাপরিচালকের কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়ে সেøাগান দেয়। দুপুরে মহারাজ চালক তার দপ্তরের যোগ দিতে গেলে দুই পক্ষের মধ্যে চরম হট্টগোল শুরু হয়। পুলিশ পরিস্থিতি শান্ত করে। নতুন ডিজি’র সমর্থকরা বলেন, এক মাস ধরে ডিজি না থাকায় আমরা বেতন পাইনি, প্রশাসনিক কাজ বন্ধ ছিল। এখন মন্ত্রণালয় থেকে একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে ডিজি নিয়োগ দেয়া হয়েছে, তাই আমরা তাকে স্বাগত জানাতে এখানে অবস্থান নিয়েছি। যারা বিরোধিতা করছে, ওই সুবিধাভোগী চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছে।

বিপক্ষে আন্দোলনকারীরা বলেন, যাকে ডিজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছেÑ তিনি বিগত সরকারের সুবিধাভোগী ও দোসর। এমন একজনকে এই প্রতিষ্ঠানের নেতৃত্বে মেনে নেয়া সম্ভব না। আগেও তিনি সিনিয়রদের ডিঙিয়ে পদ নিয়েছেন। এমন বিতর্কিত একজনকে ডিজি করা হলে গবেষণা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। সদ্য নিয়োগ পাওয়া ডিজি ড. আমিনুল ইসলাম বলেন, কোনো সময় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এই নিয়োগ পাওয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সরকারের নীতি ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাবেন। এই নিয়োগকে কেন্দ্র করে কোনো পক্ষের মধ্যে বা কারও মধ্যে ভুল বোঝাবুঝি হলে তিনি আলোচনা করে তা সুরাহা করবেন। এ ছাড়াও তার দীর্ঘ চাকরি জীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন