লোহাগাড়ায় সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশ হাট ডিসি সড়ক কিয়াজুর পাড়া সংযোগ সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশলীর যোগসাজশে তদারকিতে চরম গাফিলতি করা হচ্ছে। সরকারি নীতিমালা ও মানদণ্ড তোয়াক্কা না করেই চলছে তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কের সংস্কার কাজ।

সরজমিন গিয়ে দেখা যায়, সড়কের পাশে রাখা খোয়ার স্তূপের উপরিভাগে কিছু ভালোমানের খোয়া থাকলেও ভেতরে সব নিম্নমানের ইটের টুকরো। এমনকি হাতে নিয়ে সামান্য চাপ দিলেই সেগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা পুরনো ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্বের জন্য মারাত্মক হুমকি। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এই সংস্কার কাজ শুরু হয়।

পুটিবিলা এমচর হাট থেকে হাছিনা ভিটা ব্রিজ পর্যন্ত ৬ কিলোমিটার অংশে সংস্কারের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খাইরুল কবির রানা কনস্ট্রাকশন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন