ধুতি পরে বিজেপি সদরদপ্তরে মোদি

ধুতি পরে বিজেপি সদরদপ্তরে মোদি

ফন্ট সাইজ:

বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির ভূমিধস জয়ের পর দিল্লিতে দলের সদরদপ্তরে হাজির হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং ধুতি। এনডিটিভি অনলাইন এই তথ্য জানিয়েছে।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সদরদপ্তরে হাজির হন। দুই রাজ্যে জয়ের পর ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আনন্দ উদযাপন শুরু করে দিয়েছে বিজেপির সমর্থকেরা। তারা গায়ের রঙ মেখে মিউজিকের সঙ্গে নাচছে। পশ্চিমবঙ্গে আবার অনেকেই ঝালমুড়ি খেয়ে উদযাপন করছে।

পশ্চিমবঙ্গে জয়ের পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানান মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেন, বাংলায় পদ্ম ফুটেছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। গণশক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই।

জনগণ বিজেপিকে বিপুল জনসমর্থন দিয়েছে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি তাদের আশ্বাস দিচ্ছি, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছুই করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন