বিজেপির ইতিহাস, ইমেজ সংকটে মমতা

বিজেপির ইতিহাস, ইমেজ সংকটে মমতা

ফন্ট সাইজ:

বছরের পর বছরে ধরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে ভাবমূর্তি গড়েছেন তাতে এবার ফাটল ধরলো। এবারের বিধানসভা নির্বাচনে তার দল তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হওয়ার পথে।

এতদিন ভারতজুড়ে ক্ষমতাসীন বিজেপির একমাত্র শক্তিশালী বিরোধী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মমতা। তবে সেই ইমেজ এবার জোরে ধাক্কা খেলো।
দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি এখন পর্যন্ত ২০৫টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৮২ আসনে এগিয়ে আছে।
রাজ্যটিতে সরকার গঠন করতে হলে যেকোনো দলকে ১৪৮টি আসনে জয় পেতে হয়।

এবারের নির্বাচনের মধ্য দিয়ে রাজ্যটিতে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের পতন ঘটতে চলেছে।

এদিকে এমন ভূমিধস জয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসছে বিজেপি। দলটির বছরের পর বছর নানা কৌশল ও অবিরাম চেষ্টার ফলে ইতিহাস গড়ছে।

এরইমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলায় এবার পদ্ম ফুটলো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন