পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

ফন্ট সাইজ:

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন সদ্য বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার দিক নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও নতুন আকাঙ্ক্ষার ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রণয় ভার্মা বলেন, জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারে ভারত বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। জাতীয় উন্নয়ন অগ্রাধিকার, পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে সব ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহও পুনর্ব্যক্ত করেন তিনি।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে প্রণয় ভার্মার অবদানের প্রশংসা করেন এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন