পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শুভেন্দু অধিকারী একই ভোট গণণা কেন্দ্রে হাজির হয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, কলকাতার সিনহা রোডে শাখাওয়াত মেমোরিয়াল গভর্মেন্ট গার্লস হাই স্কুলের ভোট গণনা কেন্দ্রে হাজির হয়েছেন তারা। সেখানে উপস্থিত হওয়ার পর ওই কেন্দ্রে ভোট গণনা বন্ধ করা হয়েছে।
তৃণমূলের নেতারা অভিযোগ করেন যে কেন্দ্রের একজন এজেন্টকে জোর করে বের করে দেয়া হয়েছে। এরপরেই সেখানে হাজির হন মমতা। পরবর্তী সময়ে সেখানে উপস্থিত হন বিজেপির শুভেন্দু। কেন্দ্রটিতে এখন পর্যন্ত ছয় আসনে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের ব্যাগে মাত্র একটি আসন গেছে।
ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের বহু আসনের ফলাফল আসতে শুরু করেছে। প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফলে বিজেপি ২০৩ আসনে এগিয়ে আছে।
অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত মাত্র ৮৪ আসনে এগিয়ে আছে। রাজ্যটিতে সরকার গঠন করতে হলে যেকোনো দলকে ১৪৮টি আসনে জয় পেতে হবে।
