চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা

ফন্ট সাইজ:

চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মঙ্গলবার বেলা ২টায় বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন হুমায়ুন কবির। ফরেন অফিস সূত্র বলছে, নতুন সরকার গঠনের পর এই প্রথম উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দল বেইজিং সফরে যাচ্ছেন।

জানা গেছে, ৫ই মে শুরু হওয়া এই সফর শেষ হবে ৭ই মে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটা ড. খলিলের প্রথম চীন সফর। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেইজিং সফর করেছিলেন তিনি।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক শাখা এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে ড. খলিলের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিষেশজ্ঞরা। চব্বিশের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধি দল চীন যাচ্ছেন। এ নিয়ে ঢাকার কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফর হিসেবে প্রথম কোন দেশের অতিথি হবেন তা এই সফরের পরই নির্ধারিত হবে।

MD Khan

২ মাস আগে

এই খবরটা বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। চীন আমাদের প্রকৃত বন্ধু। চীন আমাদের অর্থনৈতিক সহযোগী। চীনের সঙ্গে সম্পর্ক যত গভীর হবে, দেশ তত এগিয়ে যাবে। দেশ তত সমৃদ্ধ হবে।
সবার আগে বাংলাদেশ।

মন্তব্য করুন