খেলা শেষ

বিজেপির কটাক্ষ

খেলা শেষ

ফন্ট সাইজ:

ভারতের ক্ষমতাসীন বিজেপির পশ্চিমবঙ্গ শাখা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কটাক্ষমূলক বার্তা দিয়েছে। সেখানে তারা শুধু লিখেছে, খেলা শেষ। তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করেই এই বার্তা দেয়া হয়েছে বলে টেলিগ্রাফ ইন্ডিয়া তাদের অনলাইন প্রতিবেদনে জানিয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি এখন পর্যন্ত ১৯১টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৯৭টি আসনে এগিয়ে।

রাজ্যটিতে সরকার গঠন করতে ১৪৮টি আসনে জয় পেতে হয়। সেই পরিপ্রেক্ষিতে মমতাকে হটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি। এমন পূর্বাভাসের মধ্যেই বিজেপি এক্সে এমন বার্তা দিলো।

তবে এখন পর্যন্ত হার মানতে নারাজ মমতা। তিনি ভোট গণনার প্রাথমিক ফলকে আমলে নিতে চাইছেন না।

সর্বশেষ তিনি ফেসবুক লাইভে বলেন, গোটা বিষয়টি বিজেপির পরিকল্পনামাফিক হচ্ছে। অনেক জায়গাতে প্রথম কয়েক রাউন্ড গণনার পর বন্ধ রাখা হয়েছে। তিনি দলীয় কর্মীদের আশ্বস্ত করে বলেন, আপনারা ধৈর্য্য ধরুন।

মমতা এদিন ফেসবুকে আরও বলেছেন, এখনও অনেক রাউন্ড গণনা বাকি। আমি আশ্বস্ত করছি, আমরাই জিতব। আপনারা বাঘের বাচ্চার মতো শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যান।

ভিডিওবার্তা মমতা বলেন, দয়া করে কোনো (তৃণমূল) প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান (পরিকল্পনা)। আমি গতকাল থেকে বলছি, ওদেরগুলো (এগিয়ে থাকা আসন) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে।

ট্যাগসমূহ:

Mamun Hazari

২ মাস আগে

আমার বিশ্বাস হচ্ছেনা যে বাংলার মানুষ চরমপন্থিদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিবেন।

মন্তব্য করুন