থানা থেকে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা

থানা থেকে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা

ফন্ট সাইজ:

আটকের ১২ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেয়েছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। রোববার দিবাগত রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি গণমাধ্যমকে বলেন, ‘রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজি–সংক্রান্ত কিছু অভিযোগ আসে উচ্চপর্যায়ে। কিন্তু দীর্ঘ সময়ে জিজ্ঞাসাবাদ এবং যাচাই-বাছাইয়ে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি।’

এর আগে রোববার দুপুর ১২টার দিকে শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে নেতা-কর্মী ও সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন।
একই কারণে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। কুমিল্লা কোতোয়ালি থানা প্রাঙ্গণে দেখা যায়, শতাধিক নেতা-কর্মীরা থানায় ঘেরাও করেন। তাদের মধ্যে অনেকে পরিবহনশ্রমিক। কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ারকে বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন