হরমুজ প্রণালিতে একটি জাহাজে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে বলে জানিয়েছে, বৃটেনের মেরিটাইম ট্রেড অপারেশন্স( ইউকেএমটিও)। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে থাকা একটি জাহাজ এই আক্রমণের শিকার হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। সমুদ্রের পরিবেশেও এর কোনো প্রভাব পড়েনি বলে জানায় ইউকেএমটিও। এ ঘটনা ঘটলো আইআরজিসি নৌবাহিনীর কিছু ছোট নৌযান ইরানের উপকূলের ১৮ কিলোমিটার পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ারে আক্রমণ চালানো কয়েক ঘণ্টা পর।
এ খবর দিয়েছে অনলাইন আর জাজিরা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছে তারা হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলো উদ্ধারে অভিযান চালাবে। কিন্তু আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এ বিষয়ে জবাব দেয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা। তবে জাহাজে ওই আঘাতের বিষয়ে কোনো পক্ষ এ রিপোর্ট লেখা পর্যন্ত দায় স্বীকার করেনি।
