‘কুকি-চিনের’ ২০ হাজার পোশাক তৈরির মামলার প্রধান আসামির জালিয়াতির মাধ্যমে জামিন নেয়ার ঘটনায় বেঞ্চ অফিসার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছেন হাইকোর্ট। এর আগে প্রায় সাত মাস পূর্বে উচ্চ আদালতে তথ্য গোপন ও জামিন জালিয়াতির ঘটনা ঘটলেও তা প্রকাশ পেয়েছে গত সপ্তাহে।
মামলার আরেক আসামি উচ্চ আদালতে জামিন নিতে এসে ওই আসামির জামিন প্রাপ্তির উদাহরণ টেনে আনলে বিষয়টি প্রকাশ পায়। এরপরই চাঞ্চল্যকর এই জামিন জালিয়াতির ঘটনা সরাসরি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নজরে আনেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেলের অভিযোগ আমলে নিয়ে ঘটনা তদন্তে রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীকে বুধবার নির্দেশ দেন প্রধান বিচারপতি। একইসঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রার জেনারেলকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। ইতিমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে।
‘কুকি-চিনের’ পোশাক তৈরির আসামির জামিন জালিয়াতি
বেঞ্চ অফিসার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ মাস আগে
৪ মে (সোমবার), ২০২৬, ১০ঃ৫৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

W. Islam
১ মাস আগেসুনির্দিষ্ট তথ্য প্রমানের ভিত্তিতে আরও যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইগত ব্যবস্থা গ্রহণ করা হোক।