মমতা নাকি শুভেন্দু, কার দখলে ভবানীপুর?

মমতা নাকি শুভেন্দু, কার দখলে ভবানীপুর?

ফন্ট সাইজ:

এ বছরে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে যে দুই প্রার্থীর দিকে সকলের নজর তারা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়- তিনি চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার আশায় ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতায়। তার বিপরীতে রয়েছেন তারই এক সময়ের ঘনিষ্ঠ কর্মী ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে ভোটযুদ্ধে সামিল হয়েছেন মমতা।

এই কেন্দ্রটি কার্যত তার ‘ঘরের মাঠ’। অন্যদিকে, নন্দীগ্রাম ছাড়াও ওই একই আসন থেকে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি একদা মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ ছিলেন। পরে বিজেপির প্রার্থী হিসাবে ২০২১ সালের বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে মমতাকে হারিয়েছিলেন। তা নিয়ে অবশ্য বিস্তর জল ঘোলা হয়। নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হন মমতা। এ বছরে নির্বাচনী ময়দানে আবার মুখোমুখি তারা। জয়ের বিষয়ে দু’জনেই আত্মবিশ্বাসী। দু’জনেই জিতবেন বলে দাবিও করেছেন। তবে, ফল কার পক্ষে যায়, সেদিকে সকলের নজর এখন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন