মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে তার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে বার্তা দেন। ওই বার্তায় তিনি নিজের নির্বাচনী এলাকাসহ সমগ্র মৌলভীবাজার জেলার জনগণের উদ্দেশ্যে অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তার কঠোর অবস্থান তুলে ধরেন। সোমবার দুপুরে তার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেন- সবার সঙ্গে সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমি ও আমার দল প্রতিশ্রুতিবদ্ধ। আমার নির্বাচনী এলাকাসহ মৌলভীবাজার জেলার কোথাও কোনো অনিয়ম ও বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি উল্লেখ করেন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই তাদের অঙ্গীকার। বিশৃঙ্খলাকারী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি স্পষ্ট করেন। এম নাসের রহমান সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ কোথাও কোনো অনিয়মের শিকার হলে যেন সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেন। তার এই বার্তা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
অনিয়ম ও বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাশ্ত করা হবে না: নাসের রহমান
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
