এপ্রিলে দেশে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার

এপ্রিলে দেশে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার

ফন্ট সাইজ:

সদ্য বিদায়ী এপ্রিল মাসে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে প্রায় ৩১৩ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স। আগের অর্থবছরের একই মাসের তুলনায় যা প্রায় ১৪ শতাংশ বেশি। এপ্রিলসহ টানা পাঁচ মাস প্রবাসীরা ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছে (৩.১৩ বিলিয়ন) ৩১২ কোটি ৭০ লাখ ডলার। বর্তমান বাজারদর অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ ৩৮ হাজার ১৪৯ কোটি ৪০ লাখ টাকা। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। যুদ্ধের মতো বৈশ্বিক সংকটের মধ্যেও রেমিট্যান্সের এই উচ্চ প্রবাহ বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রেখে চলেছে। ব্যাংকাররা জানান, চলতি মে মাসের শেষে কোরবানি ঈদ অনুষ্ঠিত হবে। ফলে চলতি মাসেও রেমিট্যান্স বাড়বে বলে আশা করা যায়।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯.৫০ শতাংশ। এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এ ছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

বর্তমানে ডলারের দর ১২২ টাকা ৭৫ পয়সায় স্থিতিশীল রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫.০১ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী, ৩০.৪৭ বিলিয়ন ডলার।

রাজা

২ মাস আগে

এপ্রিলে দেশে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার : এটা ছাড়া বাংলাদেশের কোনো আয় নাই,প্রবাসীদের জন্য রাষ্ট্রের কোন অবদান নাই!পৃথিবীর সবচেয়ে অসৎ লোকজন পাসপোর্ট অফিসে রাষ্ট্র এদের নিয়ন্ত্রণ করতে পারে না। রাষ্ট্রের উপর আর বড় মাস্তান কে পারেনা না করে না?

মন্তব্য করুন