ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ককর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

মন্ত্রিপরিষদের বৈঠক

ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ককর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

ফন্ট সাইজ:

নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ককর অব্যাহতির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিপরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদের বৈঠকের সিদ্ধান্তগুলো হলো- H.S Code-8702.40.00 এর আওতায় ন্যূনতম ১৭ সিট বিশিষ্ট সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস শিক্ষার্থী পরিবহন ব্যতীত অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশ্যে আমদানির ক্ষেত্রে কতিপয় শর্তসাপেক্ষে মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ বহাল রেখে- অর্থ্যাৎ মোট করভার ১৫ শতাংশ বহাল রেখে এতদ্ব্যতীত সমুদয় কাস্টমস ডিউটি (সিডি), রেগুলেটরি ডিউটি (আরডি), সম্পূরক শুল্ক (সিডি) (যদি থাকে), আগাম কর (এটি) ও অগ্রিম আয়কর (এআইটি) অব্যাহতি প্রদান এবং উক্তরূপ সুবিধা ৩০শে জুন ২০২৬ পর্যন্ত অব্যাহত রেখে প্রজ্ঞাপন জারি করা হবে।

একই সঙ্গে ৫ টন বা তদূর্ধ্ব ধারণক্ষমতা সম্পন্ন ট্রাকের ক্ষেত্রেও অনুরূপ প্রজ্ঞাপন জারি করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

Binsuwaidi

২ মাস আগে

That means " MURIR TIN" never be changed. Why 17 seater ? Loss project.

মন্তব্য করুন