জেলের জালে উঠে এলো শিশুর মরদেহ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ফিশারিতে জেলেরা মাছ ধারার সময় জালে উঠে আসে এক শিশুর মরদেহ। পরে দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। গতকাল দুপুরে উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামের দক্ষিণ পাশে ফিশারিতে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার সকাল ১০টা থেকে শিশু আব্দুল্লাহ হেল ফুয়াদ (৯)কে পাওয়া যাচ্ছিলো না। পরিবারের ধারণা খেলা করার সময় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। একমাত্র ছেলে হারিয়ে শিশুটির পরিবার প্রায় পাগল। ফুয়াদ ফুলবাড়িয়া ইউনিয়নের হুমায়ন কবিরের ছেলে ও আব্দুল্লাহ হেল মাদ্রাসায় লেখাপড়ার সুবাদে ময়মনসিংহ শহরে পরিবারের সঙ্গে বসবাস করতো। গত দুইদিন আগে আন্ধারিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে আসে। পরিবার সূত্রে জানা গেছে, হুমায়ন কবিরের তিন মেয়ে এক ছেলে। সবার ছোট ফুয়াদ। গত দুইদিন আগে ময়মনসিংহ থেকে বাবা-মায়ের সঙ্গে বাড়িতে আসে। বাড়িতে আসার পর থেকে গ্রামের শিশুদের সঙ্গে খেলাধুলায় মত্ত ছিল। পরে সকাল ১০টা থেকে তাকে পাওয়া যাচ্ছিলো না। পরে দুপুরে জেলেরা মাছ ধরার সময় জালে উঠে আসে ফুয়াদের মরদেহ। ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসাইন বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ফুলবাড়ীয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন